স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্ত্রীকে হত্যার অপরাধে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।

মামলার আরজি ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তেওতা গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে আসমা আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর শুরু করেন আনোয়ার। ২০০৫ সালে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করেন আনোয়ার। এ ঘটনায় আসমার ভাই হানিফ আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় আনোয়ারসহ চারজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন আবদুস সালাম, মনির হোসেন ও হারুনুর রশিদ। মামলার সাক্ষীদের দীর্ঘ শুনানির পর গতকাল বিচারক আনোয়ারকে মৃত্যুদণ্ডাদেশ দেন। বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।