স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মনিরুজ্জামান। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ দিঘলপাড়া গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার কালাদহ গ্রামের ছফর আলীর মেয়ে পাপিয়া আক্তারের (২১) সঙ্গে ২০০৯ সালে মনিরুজ্জামানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মনিরুজ্জামান যৌতুক দাবি করতে শুরু করেন। পাপিয়ার পরিবার যৌতুক দিতে না পারায় নির্যাতন করতে শুরু করেন মনিরুজ্জামান। ২০১০ সালের ২৭ এপ্রিল মনিরুজ্জামানের পিটুনিতে পাপিয়া মারা যান। পরদিন তাঁর বাবা ছফর আলী ফুলবাড়িয়া থানায় মনিরুজ্জামান, তাঁর মা মনোয়ারা বেগম এবং মনিরুজ্জামানের বন্ধু নজরুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ মনিরুজ্জামান ও নজরুল ইসলামের নামে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল মনিরুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন। রায়ে নজরুল ইসলামকে খালাস দেন আদালত।