স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম মো. জনি (২৭)। তিনি সদর উপজেলার পশ্চিম আবদালপুর গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মে সন্ধ্যায় জনি স্ত্রী জোনাকী খাতুনকে (১৯) বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় জনি জোনাকীকে হত্যা করেন। পরে তাঁকে নারকেলগাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় জোনাকীর মা আসমা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।