স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে হত্যার দায়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গ্রামের মো. ইউসুফ আলীর (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিশেষ জজ আদালতের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ আদেশ দেন। আসামি দিনাজপুর জেলহাজতে রয়েছেন। মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে ইউসুফ আলীর সঙ্গে একই গ্রামের মো. ইসলাম উদ্দিনের মেয়ে মনোয়ারা বেগমের (২৮) বিয়ে হয়। ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি রাতে ইউসুফ ঘুমন্ত অবস্থায় গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেন। এ ব্যাপারে গৃহবধূর বাবা ইসলাম উদ্দিন ইউসুফকে আসামি করে বোচাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।ঘটনা তদন্ত করে পুলিশ ইউসুফকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত সূত্র জানায়, বিচারক ইউসুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।