স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে এসিড মেরে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি বেকসুর খালাস পেয়েছেন। চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ গোলাম সরওয়ার গতকাল বুধবার এই রায় দেন।ওই আসামির নাম সাইদুর রহমান (৪২)। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি থাকতেন নগরের অক্সিজেনের চক্রেসোকানন আবাসিক এলাকার একটি কলোনিতে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. শাহ আলম নামের আরেক আসামিকে আদালত বেকসুর খালাস দেন।মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৭ মে রাতে সাইদুর রহমান তাঁর স্ত্রী ফরিদা বেগমকে এসিড মেরে শরীর ঝলসে দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা চট্টগ্রাম মেডিকেলে মারা যান। এ ঘটনায় ২০১০ সালের ১১ জুলাই সাইদুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) অশোক কুমার দাশ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে গত বছরের ২৮ জুন পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরে ১৩ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামি সাইদুরকে দোষী সাব্যস্ত করেন।