স্ত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের একজন দরিদ্র নারীকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিচ্ছেন না মাসুম মিয়া নামের এক ব্যক্তি। উপরন্তু স্ত্রীর মর্যাদা চাওয়ায় মুঠোফোনে ধারণ করা ওই নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তিনি টিকিকাটা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব সেনের টিকিকাটা গ্রামের ওই নারীর সঙ্গে বছর খানেক আগে মাসুম (৩২) সম্পর্ক গড়ে তোলেন। গত বছর সেপ্টেম্বরে মাসুম তাঁকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে গিয়ে সেখানকার একটি হোটেলে চার দিন একসঙ্গে থাকেন। তখন তাঁর নগ্ন ছবি মুঠোফোনে ধারণ করেন মাসুম। গত বছর নভেম্বরে মঠবাড়িয়া পৌরসভার নিকাহ্ রেজিস্ট্রার ইয়াকুব আলীর কাছে গিয়ে তাঁরা বিয়ে করেন। এর কিছুদিন পর থেকে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে গা ঢাকা দেন মাসুম। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের বেশ কয়েকজন ওই নারীর নগ্ন ছবি এলাকায় ছড়িয়ে পড়ার সত্যতা নিশ্চিত করেছেন।ওই নারী জানান, মাসুম তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে গত বছর ২২ নভেম্বর স্ত্রীর স্বীকৃতি পেতে তিনি মাসুমের বাড়ি যান। তখন মাসুমের বাবা এবং প্রথম স্ত্রী তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। মাসুমের বাবা আবদুল বারেক মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই নারী আমার বাড়িতে এলে তাঁর সঙ্গে আমাদের শুধু বাগিবতণ্ডা হয়েছে। মাসুমের সঙ্গে ওই নারীর সম্পর্কের কথা আমি পরে শুনেছি।’এ ব্যাপারে মাসুম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন ধরে বলেন, মাসুম এখন কোনো ফোন ব্যবহার করেন না।ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ওই নারীর লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আগামীকাল (আজ) রোববার সালিস ডাকা হয়েছে।’