স্ত্রীর অশ্লীল ভিডিও মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জিলাল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুঠোফোনে স্ত্রীর অশ্লীল ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত বুধবার গৃহবধূর মা বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অভিযোগ করেন।গৃহবধূর মা জানান, প্রায় নয় মাস আগে তাঁর মেয়ের সঙ্গে বালিয়াকান্দি সদর ইউনিয়নের জিলাল শেখের বিয়ে হয়। বিয়ের পর তিনি মুঠোফোনে স্ত্রীর বিভিন্ন অশ্লীল দৃশ্য ধারণ করে রাখেন। পরে বিভিন্ন সময় জিলাল শেখ, দেবর আতিয়ার শেখ, শ্বশুর হাতেম শেখ ও শাশুড়ি তাঁর মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালান। নির্যাতন সইতে না পেরে ২০ দিন আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে আসেন। কয়েক দিন পর এলাকায় বিভিন্ন মুঠোফোনে ওই সব কুরুচিপূর্ণ দৃশ্য দেখা যায়।এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হায়াত জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।