স্ত্রীর গায়ে আগুন দেওয়ায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরকীয়ায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ হালিম হাওলাদার তাঁর স্ত্রী কুলসুম বেগমের (২৪) শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।মুমূর্ষু অবস্থায় অগ্নিদগ্ধ কুলসুম বেগমকে স্থানীয় লুথ্যারান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ মঙ্গলবার রাতে হালিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে।কুলসুম জানান, তাঁর স্বামী পরকীয়ায় আসক্ত। তিনি প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন। এ নিয়ে এলাকায় ব্যাপক কানাঘুষা হওয়ায় তাঁদের দাম্পত্য জীবনে কলহ নেমে আসে। দুমকি থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে হালিম হাওলাদারকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।