স্ত্রীর চুল কর্তন স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে নির্যাতন করার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ গতকাল শুক্রবার বিকেলে স্বামী মোহাম্মাদ আলীকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার মোহাম্মাদ আলী গত ডিসেম্বর মাসে একই এলাকার আমানুল্লাহর মেয়ে আমেনাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরেই তিনি শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। যৌতুক না পেয়ে প্রায়ই তিনি স্ত্রীকে নির্যাতন করতেন বলে আমেনার বাবা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন।