স্ত্রীর নগ্ন ছবি তুলে যৌতুক দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে স্ত্রীর নগ্ন ছবি তুলে ও ভিডিও করে শ্বশুর-শাশুড়ির কাছে যৌতুক দাবির অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সুলতানাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মাসুম আলী। তিনি রাজশাহী সিটি করপোরেশনের কর আদায় শাখার কর্মচারী। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৮ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে তিনি (বাদী) বাবার বাড়ি চলে যান। ওই দিনই মাসুম আলী তাঁর বাবার বাড়ি গিয়ে তাঁর কাছে ক্ষমা চান এবং তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন। এ সময় মাসুম মুঠোফোনে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ধারণ করেন। পরে ধারণকৃত ওই সব ছবি ও ভিডিও দেখিয়ে মাসুম তাঁর (বাদী) ও তাঁর বাবার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে ছবিগুলো তিনি বাজারে ছেড়ে দেবেন বলে হুমকি দেন।বৃহস্পতিবার রাতে স্ত্রী নিজেই বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করার পর পুলিশ মাসুম আলীকে গ্রেপ্তার করে।