স্ত্রীর পাশে দাফন গফুর হালীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আঞ্চলিক ও মরমি গানের শিল্পী, সুরস্রষ্টা আবদুল গফুর হালীকে গতকাল শুক্রবার নিজ বাড়ির আঙিনায় স্ত্রী রাবেয়া খাতুনের পাশে দাফন করা হয়েছে। এর আগে বাদ জুমা পটিয়া উপজেলার শোভনদণ্ডী রশিদাবাদ আলফা করিম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁর তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ মিয়া, শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ এহসানুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ নেন।
গফুর হালী গত বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।