স্ত্রীর পায়ে স্বামীর গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় স্ত্রী পারভীন আক্তারকে (২০) গুলি করে পালিয়েছে স্বামী ইকবাল। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পারভীন আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিকেলে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমার ডান পায়ে গুলি করে পালিয়ে যায় আমার স্বামী। তার কাছে অস্ত্র আছে আগে জানতাম না।’