স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোড়ানাজ গ্রামে আশুতোষ বিশ্বাস (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি ঘোড়ানাজ গ্রামে। তিনি কৃষিকাজ করতেন।গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রনি নামের এক ব্যক্তি তাঁকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গত শুক্রবার তাঁর মৃত্যু হয়।পুলিশের ভাষ্যমতে, ঘোড়ানাজ গ্রামের রনি নামের এক যুবকের সঙ্গে নিহত আশুতোষ বিশ্বাসের স্ত্রী মিরা বিশ্বাসের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সপ্তাহ খানেক আগে রনি আশুতোষের বাড়িতে গেলে আশুতোষ তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনার জের ধরে রনি তাঁকে কুপিয়ে জখম করেন।এ ব্যাপারে আশুতোষের স্ত্রী মিরা বিশ্বাস প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি রনিকে ভালোবাসতাম। বিষয়টি নিয়ে তাঁর স্বামী আশুতোষের সঙ্গে রনির কয়েকবার বাগিবতণ্ডাও হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় তাঁর স্বামী বাড়িতে ফেরেন। এ সময় তিনি (স্বামী) জানান, রনি তাঁকে কুপিয়ে জখম করেছে।’ বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়ার জের ধরেই আশুতোষ খুন হয়েছেন। ঘটনার পর থেকে রনি পলাতক। আশুতোষের স্ত্রী মিরা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।