স্ত্রীর মামলায় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে স্ত্রীর মামলায় স্বামীকে আটক করেছে পুলিশ। আটকের পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিরামপুর থানা সূত্র জানায়, যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন করার অভিযোগে মোসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূ স্বামী বেলাল হোসেনের (২৮) বিরুদ্ধে মঙ্গলবার একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ গতকাল বুধবার ভোরে বেলালকে তাঁর বাড়ি থেকে আটক করেন।