স্ত্রীর মামলায় কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মহদীপুর গ্রামের লঞ্চঘাট থেকে রোববার রাতে আশরাফ উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার টানমেউহারী গ্রামে। ধরমপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র রায় জানান, টানমেউহারী গ্রামের আশরাফ উদ্দিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী বেদেনা আক্তার বাদী হয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে যৌতুক নিরোধ আইনে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এত দিন তিনি পলাতক ছিলেন। রোববার রাত আটটার দিকে মহদীপুর লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।