স্ত্রীর মামলায় সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হরেন্দ্র চন্দ্র বর্মণ (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার কৈয়ামধু গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০০২ সালে হরেন্দ্রের বিরুদ্ধে তাঁর স্ত্রী ছায়া রানী বর্মণ মামলা করেন। পরে বিচারিক হাকিম আদালতের বিচারক হরেন্দ্রকে এক বছরের সাজা দেন। সখীপুর থানার এসআই ওমর ফারুক বলেন, হরেন্দ্রকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।