স্ত্রীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় স্বামীকে হত্যার দায়ে এক গৃহবধূকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আর মাছউদ গতকাল বুধবার এই রায় দেন। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৭ জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের প্রদীপ চন্দ্র ঘোষ ও তাঁর স্ত্রী ঝুমুর রানী ঘোষ ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে প্রদীপকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।