স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এক কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই পুলিশ কর্মকর্তার নাম নাছির উদ্দিন (৩৪)। তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি গতকাল দুপুরে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহামঞ্চদ জাকারিয়ার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। হাকিম এ আবেদন নামঞ্জুর করে নাছিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০০ সালে মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের নাছিরের সঙ্গে ছোট মাছুয়া গ্রামের সালমা আক্তারের (৩০) বিয়ে হয়। পরে নাছির এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে আসছিলেন।