স্ত্রীর যৌতুকের মামলায় স্বামীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীর এক বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল রোববার এই রায় দেন। দণ্ডিত আসামির নাম জহির আহমদ।মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৫ মার্চ জহির আহমদের সঙ্গে ডবলমুরিং থানাধীন মৌলভীপাড়া এলাকার এক তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিদেশে যাওয়ার কথা বলে জহির যৌতুকের জন্য তাঁর স্ত্রীর ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১ সেপ্টেম্বর জহির বিদেশ যাওয়ার কথা বলে তাঁর স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর জহিরের বিরুদ্ধে তাঁর স্ত্রী মামলা করেন।