স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ ফেলে স্বামী সাইদুর রহমান পালিয়ে গেছেন। গত বৃহস্পতিবারের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ওই গৃহবধূর বাবার অভিযোগ, তাঁর মেয়ে মরিয়ম বেগমকে (২০) হত্যা করে হাসপাতালে লাশ ফেলে স্বামী সাইদুর রহমান পালিয়ে গেছেন। সাইদুর উলিপুর উপজেলার পূর্ব বজরা গ্রামের বাসিন্দা। মরিয়মের বাবার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বপাড়া সাদুয়া গ্রামে। তাঁর বাবার নাম মজিবর রহমান মণ্ডল।চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এস এম ফিরদৌস জানান, সাইদুর রহমান গত বৃহস্পতিবার মরিয়ম বেগমকে হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার কয়েক ঘণ্টা আগেই মরিয়ম মারা গেছেন। এ কথা জানতে পেরে সাইদুর রহমান ও তাঁর নিকটাত্মীয়রা পালিয়ে যান। ঘটনা জানতে পেরে মরিয়মের বাবা মজিবর রহমান হাসপাতালে ছুটে যানন। এ ঘটনায় তিনি ওই দিন রাতেই সাইদুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে উলিপুর থানায় হত্যা মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, ১০-১৫ দিন আগে সাইদুর ও মরিয়মের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই সাইদুর ও তাঁর নিকটাত্মীয়রা গত বুধবার মারধর করে মরিয়মকে হত্যা করেন।