স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তাঁর স্ত্রী পুষ্প সুরভীর বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করেছে দুদক।
গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী মোহাম্মদ সিরাজুল হক জানান, দুজনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় দুটি আলাদা মামলা হয়েছে।
দুদক সূত্র জানায়, এ বছরের শুরুর দিকে সেলিম আহমেদের বিরুদ্ধে আসা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তাঁর ও তাঁর স্ত্রীর বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পায় সংস্থাটি। সে কারণে পরিদর্শক সেলিম আহমেদ ও তাঁর স্ত্রী সুরভীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। কিন্তু তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে সেলিম ও সুরভীর বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করার অনুমোদন দেয় কমিশন।