স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি কে এম ফজলে রাব্বী ওরফে শাওনের পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। গত শনিবার রাতে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে চাঁদার জন্য বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ ওঠে ফজলে রাব্বীর বিরুদ্ধে। গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ নন্দী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তাঁকে ডেকে পাঠান এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আলোচনা করেন। এরপর কেন্দ্রীয় কমিটি তাঁর পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি