স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিবার্য কারণবশত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও টার্ম শুরুর তারিখ স্থগিত করা হয়েছে। ২৪ মার্চ এ ওরিয়েন্টেশন শুরু হওয়ার কথা ছিল। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওরিয়েন্টেশন ও টার্ম শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।