স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের কারণে স্থগিত করা ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এখন এই পরীক্ষাগুলো হবে যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে। শিক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিটি করপোরেশন নির্বাচনের কারণে ওই তিন দিনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন।