স্থগিত এসএসসির নতুন তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে স্থগিত করা ৮ ও ১০ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তারিখ অনুযায়ী, ৮ মার্চের পরীক্ষা হবে ২৭ মার্চ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ১০ মার্চের পরীক্ষা হবে ২৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত। সংগীত ও বেসিক ট্রেডসহ সব ধরনের ব্যবহারিক পরীক্ষা ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করতে বলা হয়েছে। গতকাল শনিবার এই ঘোষণা দেওয়া হয়।