স্থগিত কেন্দ্র ও সমান ভোট পাওয়া পদে ২৮ জুলাই ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্থগিত হওয়া ৩৭টি কেন্দ্র ও সমান ভোট পাওয়া ৮০টি পদে ২৮ জুলাই ভোট গ্রহণ হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে ২৩ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।কমিশন সূত্র জানায়, নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই এবং ফলাফলের কাগজ ছিঁড়ে ফেলাসহ অন্যান্য গোলযোগ ও সহিংসতার কারণে ৩৩টি ইউনিয়ন পরিষদের ৩৭টি ভোটকেন্দ্র স্থগিত করা হয়। এ ছাড়া ৮০টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে দুজন করে প্রার্থী সমান ভোট পাওয়ায় এসব পদে নতুন করে ভোট গ্রহণ করা হবে।কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, স্থগিত ৩৭টি কেন্দ্রের মধ্যে ২৬টি চেয়ারম্যান পদ, ৩২টি সংরক্ষিত আসনের সদস্য পদ ও ২৮টি সাধারণ আসনের সদস্য পদে ভোট গ্রহণ হবে।