স্থগিত কেন্দ্রে আ.লীগ-সমর্থিত প্রার্থী কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত একটি কেন্দ্রে গতকাল শনিবার পুনরায় গ্রহণ করা হয়েছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাহুবুল হক বিজয়ী হয়েছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতি বাদ দিয়ে এ ভোট গ্রহণ করা হয়। এ নিয়ে ৩০টি ওয়ার্ডের প্রাপ্ত ফলাফলে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ১৮টি, আওয়ামী লীগ-সমর্থিত পদপ্রার্থী সাতটি, জামায়াত একটি ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করলেন। গতকাল ইভিএম পদ্ধতি বাদ দিয়ে টিচার্স ট্রেনিং কেন্দ্রের সব কটি বুথে নতুন করে ভোট গ্রহণ করা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে ভোট ছিল দুই হাজার ৪১৮টি। এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৮৪৫ ভোটার। বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত মাহুবুল হক এই কেন্দ্রে এক হাজার ৫১৫ ভোট পেয়েছেন। অপর দুই কেন্দ্রের ভোট মিলিয়ে তাঁর মোট ভোট হচ্ছে দুই হাজার ৮৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গতবারের কাউন্সিলর আবদুল হামিদ এই কেন্দ্রে পেয়েছেন ৩০৬ ভোট। অপর দুই কেন্দ্রের ভোট যোগ করে তাঁর মোট ভোট দাঁড়িয়েছে দুই হাজার ৪০টিতে।