প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত রাখতে রিট আবেদন করেছেন এক আইনজীবী। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ৪০ নম্বর পেতে হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের গত ২৯ আগস্টের এক স্মারকের কয়েকটি অংশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি করেন। চলতি শিক্ষাবর্ষে আজ শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।