স্থগিত চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারের শাহজালাল নামের এক বাসিন্দার পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ গতকাল রিটটি করেন। আবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অন্তর্ভুক্ত করে গত ১৮ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু গত ২৭ নভেম্বর তাঁদের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। কাজেই তাঁদের ভোটার তালিকায় রাখা ত্রুটিপূর্ণ।