প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব ও সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, স্থগিত করা মাস্টার্সের ১৬ জুলাইয়ের পরীক্ষা হবে ২২ জুলাই এবং ১৮ জুলাইয়ের পরীক্ষা হবে ২৪ জুলাই।এ ছাড়া সম্মান তৃতীয় বর্ষের ১৭ জুলাইয়ের পরীক্ষা হবে ৩০ জুলাই।