প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌর নির্বাচনে নোয়াখালীর কবিরহাট পৌরসভার স্থগিত একটি ভোটকেন্দ্রের নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে বুধবার সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।