স্থগিতাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে শরিফ উদ্দিন প্রামাণিককে নির্বাচিত করতে নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে বর্তমান কাউন্সিলর ইদ্রিস আলী আপিল করেছেন। নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের বিচারক শুনানি শেষে ১০ ফেব্রুয়ারি ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পৌরসভার নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা কাউন্সিলর পদে ইদ্রিস আলীকে এক ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেন। ফলাফল মেনে না নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দিন নির্বাচনী ট্রাইব্যুনাল বগুড়ায় মামলা করেন।