স্থগিতাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলার রমজাননগর ও কৈখালী ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই ভোটার তালিকায় থাকা দুই ব্যক্তির করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নিজামুল হক ‘নো অর্ডার’ দেন। ফলে ওই দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মো. ছিদ্দিক উল্যাহ মিয়া। তিনি বলেন, ওই দুই ইউনিয়নের ভোটার তালিকা দিয়ে ২৮ ডিসেম্বর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনের সুযোগ নেই। ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি ওই দুই ইউনিয়নের ভোটার তালিকার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেন।