স্থগিতাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চিকিৎসা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত থাকছে। হাইকোর্টের আদেশের ওপর চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, সাকা চৌধুরীকে চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী এক রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি হাইকোর্ট সাকা চৌধুরীকে দুই দিনের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। চেম্বার বিচারপতির আদেশ প্রত্যাহার চেয়ে সাকা চৌধুরীর পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। গতকাল আপিল বিভাগ আদেশ দেন।