স্থগিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরার বদলি স্থগিতের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন অভিভাবকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা। এরপর তাঁরা একটি মিছিল বের করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি তৌহিদ আরাকে নগরের পিএন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য বজায় রাখার জন্য তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য, বিদ্যালয়ের উন্নয়নে তাঁকে বিশেষভাবে প্রয়োজন।