স্থপতি অপরেশ দুই দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরেশ দাস নামে একজন স্থপতি দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অপরেশ দাসের পরিবার বলেছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। কেউ সন্ধান পেলে ০১৬৭৪৮৫৫১২৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

রাতে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর বলেন, জিডির বিষয়টি তিনি জানেন না। তবুও খোঁজ নিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।