বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সদস্যদের অভিষেক গত বৃহস্পতিবার আইএবি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইএবির প্রেসিডেন্ট আবু সাইদ এম আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য কাজী গোলাম নাসির, অটোমেশন মেম্বারশিপ কমিটির আহ্বায়ক ও ন্যাশনাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রফেসর হারুন অর রসিদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুপালী চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী এম আরিফ প্রমুখ। অনুষ্ঠানে আইএবির সদস্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিকল্পিত সুন্দর নগরী গড়ার ক্ষেত্রে স্থপতিদের করণীয় বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে লুবনা মারিয়ামের পরিচালনায় নাচ পরিবেশন ও আবৃত্তি করা হয়। অংশীদারি সহযোগী ছিল বার্জার পেইন্টস।
বিজ্ঞপ্তি