স্থপতি মাইনুল হোসেনের কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেনের কুলখানি আজ শুক্রবার বিকেল পাঁচটা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মরহুমের শান্তিনগরে অবস্থিত ইস্টার্ন পয়েন্টের বাসায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এতে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। দীর্ঘদিন রোগভোগের পর গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে ৬৩ বছর বয়সে মারা যান মাইনুল হোসেন। বিজ্ঞপ্তি।