স্থপতি মাজহারুল ইসলাম গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের স্থাপনাশিল্পের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট স্থপতি মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।স্থপতি মাজহারুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকেই তিনি বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। এর আগে বিদেশে ও দেশে তাঁর চিকিৎসা করা হয়েছে। এখন তাঁর বয়স চলছে ৮৯ বছর। অবস্থার অবনতি ঘটায় দেড় মাস আগে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা তাঁর রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।