স্থল সীমান্ত-তিস্তা চুক্তি সমাধানে জোর চেষ্টায় মোদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ বুধবার বিকেলে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছীব: ফোকাস বাংলা
ফাঁকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ বুধবার বিকেলে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছীব: ফোকাস বাংলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি ও তিস্তা পানি বণ্টন চুক্তির দ্রুত সমাধানে তিনি জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

আজ বুধবার বিকেলে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বৈঠককালে শেখ হাসিনাকে এ কথা বলেন নরেন্দ্র মোদি। খবর বাসসের।

বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থল সীমান্ত চুক্তি (এলবিএ) ও তিস্তার পানি বণ্টন চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা দুটি বিষয়ের সমাধানে তিনি জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এ বিষয় ভারতে মতৈক্য তৈরি হচ্ছে, উল্লেখ করে এ ইস্যুগুলো সমাধানে আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি বলেন, স্থল সীমান্ত চুক্তির বিষয়ে অচিরেই একটি প্রতিবেদন পেশ করা হবে ও এটি গৃহীত হবে। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে তিনি বলেন, এ বিষয়টির সমাধানেও আলোচনা চলছে।

পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেন, দুই নেতা সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার ব্যাপারে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।