প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে ছুটির দিনেও দিনাজপুরের হিলি স্থলবন্দর চালু রাখা হয়েছে। হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শাকিল খন্দকার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আমাদানি, মজুত ও সরবরাহ স্বভাবিক রাখতে হিলি স্থলবন্দর ছুটির দিনেও চালু রয়েছে। স্থলবন্দরের আমদানি-রাপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশীদ বলেন, ছুটির দিনেও বন্দর চালু রাখার সিদ্ধান্তের ফলে বাজারে পণ্য সরবরাহের ব্যবস্থা স্বাভাবিক থাকবে।