স্থলবন্দর চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উত্তর ধরলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী এই তিন উপজেলার মানুষ বঙ্গসোনাহাট স্থলবন্দর চালুর দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে। বণিক সমিতির আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন বণিক সমিতির সভাপতি নুরুন্নবী দুলাল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল, যুবলীগের সভাপতি রওশন আলম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাসিমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ, সন্তোষপুর ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।