স্থলভাগের কূপ থেকে গ্যাস তুলে সমস্যা সমাধানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলভাগের কূপ থেকে গ্যাস উত্তোলন করে চলমান গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।গতকাল মঙ্গলবার ঢাকার আজিমপুর এলাকায় কমিটির পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ দাবি জানান। চলমান গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান ও তাদের ভাষায় ‘উন্মুক্ত কয়লা খনির চক্রান্ত’ বন্ধ করার দাবিতে কমিটি ওই পদযাত্রা কর্মসূচি পালন করে। রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড থেকে লালবাগ পুলিশ ফাঁড়ি পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।এর আগে আজিমপুর মোড়ে সমাবেশে বক্তারা বলেন, কয়লা উত্তোলন বা সর্বোত্তম ব্যবহারের জন্য পদ্ধতি বাছাইয়ের ক্ষেত্রে দেশের অমূল্য পানিসম্পদ, আবাদি জমি ও জনবসতি বিবেচনা করতে হবে। এসবের ক্ষতি না করেও কয়লাসম্পদ বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো যায়।বক্তারা জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল ও স্থলভাগে পিএসসি স্বাক্ষরের পাঁয়তারা বন্ধ করা, পেট্রোবাংলার অধীনে বন্ধ হয়ে থাকা ১২টি গ্যাস কূপ চালু করা, বিদেশি কোম্পানির আওতাধীন গ্যাসক্ষেত্রগুলোতে নির্দিষ্ট মেয়াদে অনুসন্ধান ও উত্তোলন, গ্যাস-বিদ্যুতের লাইন মেরামত ও নবায়ন, বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ সব বিদ্যুৎকেন্দ্র মেরামত ও নবায়নের জরুরি উদ্যোগ নেওয়া, ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ দেওয়া এবং নতুন গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জাতীয় সংস্থাগুলোকে ক্ষমতা ও প্রয়োজনীয় সুযোগ দেওয়ার দাবি জানান।কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক আবদুস সাত্তার, মোজাম্মেল হক, বজলুর রশীদ প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।