স্থলসীমান্ত চূড়ান্ত করতে ঢাকায় বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। স্থলসীমান্ত চূড়ান্ত করে মানচিত্র তৈরি, দুই দেশের অপদখলীয় জমির বিষয়টি মীমাংসা করা, দুই দেশের সীমান্তে এখন পর্যন্ত অচিহ্নিত এলাকা চিহ্নিত করা এবং ছিটমহল বিনিময় এই প্রক্রিয়ার অংশ।
এই প্রক্রিয়া সম্পন্ন করতে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে ২০০০ সালে গঠন করা হয় ‘জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ’। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এই গ্রুপের ষষ্ঠ বৈঠকে উপরিউক্ত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে আটটা) বৈঠক চলছিল। তবে বৈঠকে অংশ নেওয়া দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বৈঠকের কার্যক্রম ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া স্থলসীমান্ত চুক্তির (এলবিএ) আওতায় সবগুলো অনিষ্পন্ন বিষয় নিষ্পত্তি করা হচ্ছে।
ওই কর্মকর্তারা বলেন, বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে মানচিত্র চূড়ান্ত করা। দুই দেশের বিশেষজ্ঞরা মানচিত্রের যে খসড়া তৈরি করেছেন বৈঠকে তা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার প্রক্রিয়া চলেছে।