স্থানীয় উন্নয়নের সঙ্গে জাতীয় অগ্রগতিতেও কাজ করুন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল কিশোরগঞ্জে গুরুদয়াল মহবিদ্যালয় পরিদর্শন করেন l ছবি: পিআইডি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল কিশোরগঞ্জে গুরুদয়াল মহবিদ্যালয় পরিদর্শন করেন l ছবি: পিআইডি

নিজ নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে স্থানীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নিজ জেলা কিশোরগঞ্জে চার দিনের সফরের শেষ দিনে গতকাল বুধবার সকালে জেলা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
মতবিনিময়ে রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্যও সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।