স্থানীয় নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য যে দিনক্ষণ ঠিক করা হয়েছে, তাতে যথেষ্ট পরিবর্তন আসতে পারে। এ নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত বা প্রচারিত হয়েছে, তা বিভ্রান্তিকর। তবে ডিসিসি নির্বাচন ডিসেম্বরে, পৌরসভা জানুয়ারিতে এবং ইউপি মার্চে হচ্ছে, এটা নিশ্চিত। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি), ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও পৌর নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে নির্বাচন কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, হজ, বিশ্বকাপ ক্রিকেট, এসএসসি পরীক্ষা প্রভৃতি বিষয় মাথায় রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।