প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সেনবাগ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণের সময় স্থানীয় প্রশাসনকে দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ফারুক বাবুল। গতকাল শুক্রবার বিকেলে সেনবাগ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনের প্রতি এই আহ্বান জানান।ফারুক বাবুল অভিযোগ করেন, গত ১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে কেন্দ্র দখল ও ব্যালট বক্স ছিনতাই প্রতিহত করতে স্থানীয় প্রশাসন এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা দায়িত্বহীনতা ও পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছেন।