স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য ৩০ ভাগ আসন সংরক্ষিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের জন্য স্থানীয় সরকারে ৩০ শতাংশ আসন সংরক্ষণ করা হচ্ছে।বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের একটি প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।সংগঠনের সভাপতি নাসিমুন নাহার ও সাধারণ সম্পাদক পারভিন সুলতানা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। শেখ হাসিনা নারী উন্নয়ন নীতি প্রণয়ন ও উচ্চ আদালতে নারী বিচারক নিয়োগের কথা উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনী এবং বেসামরিক ও পুলিশ প্রশাসনের শীর্ষ পদেও নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।পরে ভারতীয় লেখক ব্রিগেডিয়ার (অব.) আর পি সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠককালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি বই রচনা ও এর ওপর ভিত্তি করে একটি টিভি সিরিয়াল তৈরির পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে জানান।তুরস্ক ও থাইল্যান্ডের জন্য অনুদান: সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে গতকাল তুরস্ক ও থাইল্যান্ডের জন্য ১০ লাখ মার্কিন ডলার করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে তুরস্কের রাষ্ট্রদূত এম বাটুর এরকুল ও থাইল্যান্ডের রাষ্ট্রদূত পাসমাওয়াদি মিয়ানচারোয়েনকে এই অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।