স্থানীয় সরকার বিভাগে নতুন ভারপ্রাপ্ত সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার বিভাগের নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম রাব্বানীকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সচিব আবু আলম মো. শহিদ খান কাল ১৭ জানুয়ারি অবসর ছুটিতে যাচ্ছেন।
এদিকে বর্তমান সচিব আবু আলমকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আবু আলম মো. শহিদ খান এ মন্ত্রণালয়ে যোগদানের পর থেকেই সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্য অর্জনে উদ্যোগ গ্রহণ করেছেন। গ্রামীণ উন্নয়নের পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করেছেন। গ্রামের অবকাঠামোর উন্নয়ন, নগর উন্নয়ন ও স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া প্রয়োজন।