স্থাপত্য দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল রোববার স্থাপত্য দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, স্থাপত্যবিষয়ক প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. হযরত আলী, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের (আইএবি) সভাপতি আবু সাঈদ এম. আহমেদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান।